পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘রাত্রির যাত্রী’তে সোনিয়া

Posted on November 16, 2014 | in বিনোদন | by

বিনোদন ডেস্ক: বিজ্ঞাপনচিত্র ও ছোটপর্দার গন্ডি পেরিয়ে চলচ্চিত্রে যুক্ত হয়েছেন সোনিয়া হোসেন। তার প্রথম ছবি আলভী আহমেদ পরিচালিত ‘ইউ-টার্ন’-এর কাজ অনেকদূর এগিয়েছে। এবার আরেকটি ছবি হাতে পেলেন তিনি। নাম ‘রাত্রির যাত্রী’। এটি পরিচালনা করবেন হাবিবুল ইসলাম হাবিব। গত ১৪ নভেম্বর ছবিটিতে

10295342_1399990310290194_5080081547442249739_o

অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সোনিয়া হোসেন। এতে তাকে দেখা যাবে পরীবানু চরিত্রে। তিনি বললেন, ‘ছবিটির গল্প খুব ভালো লেগেছে। গ্রামের মেয়ে পরীবানু চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলা রোমাঞ্চকর ব্যাপার মনে হচ্ছে। আগামীতেও চেনা ছক থেকে আলাদা ধরনের চরিত্রে কাজ করতে চাই।’ ‘রাত্রির যাত্রী’তে আরও অভিনয় করবেন মৌসুমী, আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস ও সালাহউদ্দিন লাভলু। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। এদিকে ছোটপর্দায়ও সমানতালে কাজ করে যাচ্ছেন সোনিয়া হোসেন। হৃদি হকের পরিচালনায় ‘সায়াহ্ন’ নামের একটি ধারাবাহিক নাটকের কাজ আছে তার হাতে। কয়েকটি নতুন ধারাবাহিক আর একক নাটকে অভিনয়ের কথাও চলছে। এ ছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় ‘মাই ক্যাশ’বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে। শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud