পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজধানীতে যানজটের কবলে পড়ে রিকশাতেই সন্তান প্রসব

Posted on March 2, 2014 | in Uncategorized | by

janjot-nariঢাকা: যানজটের শহর ঢাকা শহর। এই যানজট কবলে পড়ে কত কিছুই না ঘটে। অফিসে দেরি থেকে শুরু করে নির্দিষ্ট সময়ে মত গন্তব্যে না পৌছানোর ঘটনা তো সবারই জানা। আর এবার যানজটে পড়ে রিকশায়ই পুত্রসন্তান প্রসব করলেন এক নারী। রোববার ২টা ১৮ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ ঘটনা ঘটে। জানা গেছে, ফকিরাপুলের ওই নারী হঠাৎ প্রসব বেদনা ওঠায় একাই রিকশাযোগে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা করেন। বায়তুল মোকাররমের উত্তরগেটের সামনে এসে রিকশাটি দীর্ঘ যানজটে পড়ে। এ সময় রিকশাতেই সে একটি পুত্র সন্তান প্রসব করে। তার চিৎকারে পথচারীদের মধ্যে হতে দুই নারী ছুটে আসেন। তারা রিকশাচালকের গামছা দিয়ে নবজাতককে মায়ের কোলে তুলে দেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud