পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজধানীতে জামায়াতের ঝটিকা মিছিল

Posted on February 14, 2013 | in রাজনীতি | by

ঢাকা: রাজধানীর মহাখালী ও খিলগাঁওয়ে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। মহাখালীতে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও পুলিশ সেখান থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিয়ে মহাখালী বাসস্ট্যান্ডের পাশের একটি গলি থেকে জামায়াত-শিবির কর্মীরা একটি মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় রাজধানীর খিলগাঁওয়ে এক ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা। সেখান থেকেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। -বাংলানিউজ

সম্প্রতি রাজধানী জুড়ে জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে পুলিশ সর্তক অবস্থা নেওয়ায় তারা বড় ধরনের মিছিল নিয়ে বের হতে পারছে না। তাই রাজধানীতে তারা ঝটিকা মিছিল বের করছে।

এদিকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ চেষ্টার প্রতিবাদে ও নেতাদের মুক্তি দাবিতে আলেমদের ব্যানারে মাঠে নামছে জামায়াত-শিবির।

বুধবার বিকেলে ‘মুফাসসিরিন উলামায়ে কেরাম, পীর মাশায়েখ ও জনতার মঞ্চ’ নামে একটি সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

এর আগে এই সংগঠনের নামে কোনো বিজ্ঞপ্তির খবর কেউ জানাতে পারেনি।

জানা গেছে, ইসলামী ও সমমনা ১২ দল তাদের নাম পরিবর্তন করে নতুন এ নামে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

সংগঠনের ব্যানারে দু’টি মোবাইল নম্বর দেওয়া হলেও একটি বন্ধ পাওয়া যায়। অন্যটিতে ফোন করা হলে ওই সংগঠনের এক নেতা তার নাম বলতে রাজি হননি।

তিনি ওই সংগঠনের নেতা দাবি করে জানান, শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার যড়যন্ত্র হচ্ছে। এরই অংশ হিসেবে দেলাওয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিতে চায় সরকার।

এর প্রতিবাদে বুধবার আমরা পল্টন এলাকায় গণজমায়েত কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের দাঁড়াতেই দেয়নি। তাই বৃহস্পতিবার সারাদেশে গণবিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, বৃহস্পতিবারের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে রোব-সোমবার হরতাল দিতে বাধ্য হবো।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud