পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যে কারণে অভিযান ইনকিলাবের অফিসে

Posted on January 16, 2014 | in জাতীয় | by

inkilab-------320140116231352ঢাকা: বৃহস্পতিবার রাতে দৈনিক ইনকিলাব পত্রিকা অফিসে অভিযান চালিয়ে অফিস ও প্রেস সিলগালা করে দিয়েছে গোয়েন্দা পুলিশ। এসময় ওই অফিসে কর্মরত ৪ সাংবাদিককে আটকও করা হয়েছে। এই অভিযান নিয়ে সর্বত্রই চলছে আলোচন-সমালোচনা। কী কারণে বা কেমন মামলায় পত্রিকার অফিসটিতে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তা জানতে চাইছেন সাংবাদিকসহ সমাজের নানা মহল।  ওয়ারী থানায় দৈনিক ইনকিলাব-এর বিরুদ্ধে মামলার বিবরণী পড়ে জানা যায়, বৃহস্পতিবার রাজধানীর ওয়ারী থানায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে দৈনিক ইনকিলাব পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী এসআই জাহাঙ্গীর আলম ও মামলা নম্বর-১১। পুলিশের দাবি সেই মামলার ওয়ারেন্ট হিসেবেই চালানো হয়েছে এই অভিযান। ৪ সাংবাদিককে আটক করাসহ জব্দ করা হয়েছে বেশ কিছু কম্পিউটার।  এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ইনকিলাব পত্রিকার বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রাচারের মামলা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে আলামত জব্দের উদ্দেশে অভিযান চালানো হয়েছে।

মামলার বিবরণ ও ধারা

মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, পত্রিকার প্রকাশক, প্রধান বার্তা সম্পাদক, প্রকাশিত সংবাদের সংশ্লিষ্ট প্রতিবেদককে আসামি করা হয়। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ (সংশোধীত ২০১৩)-এর ৫৭(১), ৫৭(২), ৬৬(১), ৬৬(২) ধারা সংযুক্ত পেনাল কোডের ৫০৫(গ) ও (ঘ) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বাদী এসআই জাহাঙ্গীর আলম মামলার এজাহারে উল্লেখ করেন, ১৬/০১/২০১৪ ইং তারিখে ঢাকার ২/১ আর কে মিশন রোডের ইনকিলাব এন্টার প্রাইজ এন্ড পাবলিকেশন লিমিটেডের দৈনিক ইনকিলাব পত্রিকার ওয়েব সাইটে এবং ওই ঠিকানা হতে প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকায় ‘সাতক্ষীরায় যৌথবাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রচারিত হয়।

সংবাদে বলা হয় যে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সাতক্ষীরায় গণআন্দোলন দমাতে সরকার ভারতীয় বাহিনীকে অপারেশনে নামিয়েছে। এ অপারেশন পরিচালিত হয়েছিল যৌথবাহিনীর সহায়তায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লীর কাছে এ সেনা সহায়তা চেয়ে চিঠি দেয়। এরই আলোকে গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে সাতক্ষীরায় ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালিত হয়। সাতক্ষীরার পাঁচটি উপজেলায় পরিচালিত এ অভিযানে স্থানীয় জনগণের উপর ব্যাপক জুলুম-নির্যাতন চালানো হয় বলে সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে।

এজাহারে আরো উল্লেখ করা হয়, দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, পত্রিকার প্রকাশক, প্রধান বার্তা সম্পাদক, প্রকাশিত সংবাদের সংশ্লিষ্ট প্রতিবেদক কোন প্রকার যাচাই-বাচাই না করে পরিকল্পিতভাবে পরস্পর যোগসাযশে এবং অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তায় ও প্ররোচনায় উল্লেখিত মিথ্যা এবং সংবেদনশীল সংবাদ তাদের পত্রিকার ওয়েবসাইট ও পত্রিকায় প্রচার করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ (সংশোধীত ২০১৩) এর ৫৭(১), ৫৭(২), ৬৬(১), ৬৬(২) ধারা সংযুক্ত পেনাল কোডের ৫০৫(গ) ও (ঘ) ধারায় অপরাধ করেছে বিধায় উল্লেখিত ধারায় একটি নিয়মিত মামরা রুজু করার জন্য অনুরোধ করা হলো।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud