পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইনকিলাব পত্রিকা সিলগালা

Posted on January 16, 2014 | in জাতীয় | by

2এম এ আহাদ শাহীন: দৈনিক ইনকিলাব পত্রিকার সার্ভার, প্লেট রুম ও কম্পিউটার সেকশনের কিছু অংশ সিলগালা করে দিয়েছে ডিবি পুলিশ। এছাড়া কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে। এতে শুত্রুবার পত্রিকা প্রকাশ অনিশ্চিত হয়ে পড়েছে বলে আশঙ্কা করেছেন পত্রিকাটির একাধিক সংবাদকর্মী। রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডে দৈনিক ইনকিলাব কার্যালয়ে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে অভিযান শুরু করে। পরে এই সেকশন গুলো সিলগালা করে দেয় ‍তারা। এদিকে দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিসহ ৩জনকে আটক করেছে ডিবি পুলিশ। এর আগে সম্পাদক এএমএম বাহাউদ্দীনের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি এ্যাক্ট) একটি মামলা হয়।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, জেষ্ঠ্য প্রতিবেদক রফিক মোহাম্মদ, অপরাধ বিষয়ক প্রতিবেদক আতিকুর রহমানকে অফিস থেকে আটক করে নিয়ে গেছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইনকিলাবের এক সংবাদ কর্মী আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা আমাদের কম্পিউটার সেকশনের কিছু অংশ ও প্লেট রুম সিলগালা করে দেয়া হয়েছে।

এ দুটি সেকশান সিলগালা করে দিলে শুক্রবারের পত্রিকা প্রকাশ হওয়া অনিশ্চিত বলে মšত্মব্য করেছেন পত্রিকাটির একাধিক কর্মী। এদিকে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ বিষয় বলেন, একটি মামলা হয়েছে কিন্তু এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। এরআগে দৈনিক ইনকিলাব পত্রিকা অফিসে তল্লাশি চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। পত্রিকাটির অফিস পুলিশ, র‌্যাব ও ডিবির লোকজন ঘিরে রাখে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডিবির একটি দল রাজধানীর টিকাটুলিতে অবস্থিত পত্রিকাটির অফিসে এ তল্লাশি চালায়। ডিবির উপ-কমিশনার (ডিসি) জাহাঙ্গীর হোসেনের মাতুব্বর এতে নেতৃত্ব দেন বলে জানা গেছে। কী কারণে ইনকিলাব অফিসে তল্লাশি হচ্ছে সে বিষয়ে ডিবির স্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে একটি সূত্রে জানা গেছে, ইনকিলাবে প্রকাশিত একটি সংবাদের জের ধরেই এ তল্লাশি চালানো হচ্ছে। প্রকাশিত সে সংবাদে সাতক্ষীরায় যৌথবাহিনীর সঙ্গে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয় বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ইনকিলাবের এক বিশেষ প্রতিনিধি বলেন, ডিবির একটি দল আমাদের কম্পিউটার ও ফাইল তল্লাশি চালাচ্ছে। আমাদেরকে তারা এক ধরণের নজরদারির উপর রেখেছে। কোন কাজও করতে দিচ্ছে না।

পত্রিকাটির অপর এক সাংবাদিককে টেলিফোন করা হলে তিনি ফিসফিস কণ্ঠে বলেন, এখানে তল্লাশি হচ্ছে। কোন কথা বলতে পারবো না। এ বিষয়ে ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। আমি বাসায় অবস্থান করছি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud