March 18, 2026
চট্রগ্রাম: বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। পুর্ণশক্তির জিম্বাবুয়ে দলকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ এ ধবল ধোলায়ের মধ্যে দিয়ে ক্রিকেট বিশ্বকে
বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে, টেস্ট ক্রিকেট থেকে এখনো ফুরিয়ে যায়নি তারা। তিন ম্যাচের এই সিরিজে ম্যাচ অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ দুটোই নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দল থেক। সাকিব আল হাসান হয়েছেন ম্যান অফ দ্য সিরিজ এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মমিনুল হক। তিন ম্যাচে একটি শতক ও একটি অর্ধশতক সহ মোট ২৪১ রান এবং ১৮টি উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে তৃতীয় ও শেষ ম্যাচে একটি শতক সহকারে ১৭৫ রানের সুবাদে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নিয়েছেন মমিনুল হক।