পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মেসি নৈপুণ্যে বার্সার চতুর্থ শিরোপা

Posted on August 12, 2015 | in খেলাধুলা | by

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির ক্রীড়া নৈপুণ্যে ইউয়েফা সুপার কাপ ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে বছরের চতুর্থ শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্ট 11244712_1077882462231347_165551174036149714_nবার্সেলোনা। খেলা শুরুর মাত্র ৩ মিনিট পর প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন সেভিয়ার এভার বানেগা। তবে ৪ মিনিট পরই খেলায় সমতা আনেন লিওনেল মেসি।
১৫ মিনিটে গোল ব্যবধান দ্বিগুন করেন মেসি। প্রথমার্ধের খেলার প্রায় শেষ পর্যায়ে ৩-১ এর ব্যবধান গড়েন বার্সার রাফিনহা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণ পরই প্রতিপক্ষের জালে আরো একটি গোল জড়ান লুইস সুয়ারেজ। ৪-১ গোলে এগিয়ে যায় বার্সা।
তবে দ্বিতীয়ার্ধে হোসে আনোনিও রেইস, কেভিন গামেইরো ও ইয়েভেন কোনোপ্লিয়াঙ্কার গোলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সেভিয়া। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। বাড়তি সময়ের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শেষ দিকে মেসির ফ্রি-কিক থেকে পেদ্রো রদ্রিগেসের গোলে বছরের চতুর্থ শিরোপাটি জিতে নেয় লুইস এনরিকের দল বার্সা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud