পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মুসল্লিদের পদচারণায় তুরাগ তীর , শুক্রবার প্রথম পর্ব

Posted on January 23, 2014 | in জাতীয় | by

image_1515_187296-300x198ঢাকা : রাজধানীর উপকণ্ঠ শিল্প শহর টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ৪৯তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম দফার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটি। রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। চার দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী ২ ফেব্রুয়ারি রোববার জোহরের আযানের আগে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারে দু’দফার বিশ্ব ইজতেমা। এদিকে, আগামীকাল থেকে শুরু হওয়া প্রথম পর্বের ইজতেমায় অংশ নিতে দেশের ৩২ জেলার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে এসে অবস্থান নিয়েছেন। এছাড়া অন্যান্য রাষ্ট্র থেকেও এসেছেন কয়েক হাজার মুসল্লি। ইজতেমায় আগত মুসল্লিদের পদচারণায় মুখরিত এখন পুরো ইজতেমা ময়দান।

মুসল্লিদের সমাগমের কারণে আব্দুল্লাপুর থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত যানজট লেগেই আছে সারাক্ষণ। ময়দানের আশে-পাশে হোটেল-রেস্তোরাঁগুলোতেও প্রচণ্ড ভিড়। সরেজমিনে গিয়ে দেখা যায়, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মাঠ। আট বছরের শিশু থেকে ষাটোর্ধ মুরুব্বিও এসেছেন ইজতেমায়। ইজতেমা শুক্রবার সকালে শুরু হলেও আজই কেন এসেছেন জানতে চাইলে বাগেরহাট থেকে আসা পঞ্চাশ বছর বয়সী আব্দুর রহমান বলেন, আল্লাহর রাস্তায় এসেছি। তাই একটু আগে আসলাম। এছাড়া ময়দানের কিছু প্রস্তুতিও আছে। তিন দিন শেষে এক চিল্লার (চল্লিশ দিন) জন্য আল্লাহর রাস্তায় বের হবেন বলেও জানান তিনি।

ঝালকাঠি থেকে আসা ৪৫ বছর বয়সী মিজানুর রহমান জানান, তিনি এক চিল্লা দিয়ে এসেছেন। আবারো যাবেন দুই চিল্লার জন্য। এর আগে বুধবারই ময়দানের যাবতীয় প্রস্তুতি শেষ করেছেন ইজতেমা আয়োজক কমিটি। সেই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, দফতর, অধিদফতর ও সংস্থা ইজতেমা আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।

ইজতেমা উপলক্ষে এবার পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথম দফায় ১২ হাজার ও দ্বিতীয় দফায় প্রায় ১০ হাজার আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জেলা পুলিশ সুপার অফিস সূত্রে জানা গেছে। নাশকতা প্রতিরোধে ইজতেমা ময়দান এলাকায় আকাশে র‌্যাবের হেলিকপ্টার টহল ও ময়দানে বোমাস্কোয়াডসহ সাদা পোষাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

র‌্যাবের সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারসহ চেকপোস্টের ব্যবস্থাও থাকবে ময়দানের বিভিন্ন প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে।

র‌্যাব-১ এর ডিআইডি কবির জানান, এবার অর্ধশতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রথম দিন থেকেই ৩০ জন কন্ট্রোলার এগুলো পর্যবেক্ষণ করবেন। এছাড়া থাকছে দু’টি কন্ট্রোল রুম ও ৫০টির বেশি চেকপোস্ট।

এদিকে, প্রতিবারের ন্যায় এবারো ইজতেমা ময়দানের উত্তর পাশে নিউ মন্নু ফাইন কটন মিলের আঙ্গিনায় র‌্যাব, পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), গাজীপুর সিটি ও জেলা প্রশাসন এবং বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন দফতরের নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হচ্ছে।

এবারের ইজতেমায় প্রথম দফায় ৩২টি জেলাগুলো হচ্ছে- গাজীপুর- খিত্তা নং-১ ও ২, ঢাকা-৩, ৪, ৫, ৬, ৭(ক), ৭(খ), ৮, ৯, ১০, ১১, ১২, সিরাজগঞ্জ-১৩, ফরিদপুর-১৪, নরসিংদী-১৫, কিশোরগঞ্জ-১৬(ক), কিশোরগঞ্জ-১৬(খ), রাজবাড়ী-১৭, শরীয়তপুর-১৮, নাটোর-১৯, শেরপুর-২০, দিনাজপুর-২১, হবিগঞ্জ-২২, রংপুর-২৩, লালমনিরহাট-২৪, গাইবান্ধা-২৫, জয়পুরহাট-২৬, রাজশাহী-২৭, সিলেট-২৮, চাঁদপুর-২৯, ফেনী-৩০, চট্টগ্রাম-৩১, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি-৩২, বাগেরহাট-৩৩, কুষ্টিয়া-৩৪, নড়াইল-৩৫, চুয়াডাঙ্গা-৩৬, যশোহর-৩৭, ভোলা-৩৮, বরগুনা-৩৯ এবং ঝালকাঠি-৪০নং খিত্তায়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud