পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইন্টারনেটে অপরাধ প্রবণতা বাড়ছে

Posted on January 23, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

ঢাকা: বর্তমানে দেশে সাইবার ক্রাইম বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।  বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। বেনজীর ‍আহমদ বলেন, দেশে সাড়ে ৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছেন। এর মধ্যে প্রায় ৩৩ লাখ ফেসবুক ব্যবহার করছেন। ইন্টারনেট ব্যবহারকারী বেশিরভাগই যুবা বয়সের। অপরাধীরা এই যুব সমাজকে টার্গেট করে তাদের দিয়ে সাইবার ক্রাইম করাচ্ছে।

সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে পুলিশকে অ্যাডভান্সড টেকনোলজি বিষয়ে প্রশিক্ষণ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, গত ২৪ অক্টোবর রাতে ইন্টারনেট ব্যবহার করে পুলিশের ডিউটি অফিসার থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও হুমকি দিয়েছে অপরাধীরা। এক্ষেত্রে দেশের বাইরে থেকে হুমকি এসেছে। এ ছাড়া ইন্টারনেট ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক্ করার ঘটনাও ঘটেছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud