পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু

Posted on June 2, 2015 | in জাতীয় | by

dd3985d95b74169a04c61ba916b8d10a-02-06-15-Minister-Of-Freedom-Fighter_Bus-Opening-3ঢাকা: পরিবহনে অনাকাঙ্ক্ষিত হয়রানি থেকে বাঁচাতে আজ মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকা-কুমিল্লা রুটে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। ধীরে ধীরে সারা দেশে এ সার্ভিস দেওয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শহীদমিনার পরিবহন পরিচালিত এ বাসের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ শহীদমিনার পরিবহনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পরিচালক মুক্তিযোদ্ধা মো. মমতাজ মিয়া, পরিচালক মনিরুল হক মন্টুসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এর আগে ‘বাংলাদেশ শহীদমিনার পরিবহন’ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে। খবর বাসসের। এই বাস সার্ভিসের আওতায় আজ থেকে বাংলাদেশ শহীদমিনার পরিবহনের চারটি বাস ঢাকা থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত সড়কপথে চলাচল করবে। এতে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা পরিচয়পত্র দেখিয়ে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। তবে এই বাসে সাধারণ যাত্রীদের গুনতে হবে জনপ্রতি ১০০ টাকা করে। একই রুটে আরও ছয়টি বাস শিগগিরই নামবে।

আ ক ম মোজাম্মেল হক আলোচনায় বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যক্তিগত মালিকানায় ফ্রি বাস সার্ভিস চালুর উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। এ উদ্যোগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।’ মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে আগামী জুলাই থেকে মাসিক ভাতা ১০ হাজার টাকা করা, মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ, চূড়ান্ত মুক্তিযোদ্ধা তালিকা ও মুক্তিযোদ্ধা পরিচয়পত্র প্রদান অন্যতম।

আবদুল কুদ্দুছ বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রচার অব্যাহত রাখতে এই বিশেষায়িত প্রতিটি বাসের গায়ে ৫২-এর ভাষা আন্দোলনসহ একাত্তরের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের আলোকচিত্র লাগানো থাকবে। এ ছাড়াও এই পরিবহনের প্রতিটি বাস থেকে যে আয় হবে সেখান থেকে ৫০০ টাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে শহীদ পরিবারকে সহায়তা হিসেবে দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি বাসে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud