April 20, 2026
ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের রিমান্ড আদেশ দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিমান্ড বিষয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে মাহবুবের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও গোলাম কিবরিয়া। পুলিশের কর্তব্যকাজে বাধা, ভাঙচুর ও বোমা হামলায় উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় ৮ জানুয়ারি মাহবুব হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এ আদেশ দেন। ওই রিমান্ড আদেশ বাতিল চেয়ে ৯ জানুয়ারি হাইকোর্টে আবেদন করা হয়। ওই দিন রিমান্ড আদেশ দুই দিনের জন্য স্থগিত করা হয়। ৭ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে খন্দকার মাহবুবকে আটক করা হয়।