পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রথম বৈঠকেই সংলাপের তাগিদ কূটনীতিকদের

Posted on January 16, 2014 | in জাতীয় | by

0_12179ঢাকা: রাজনৈতিক সঙ্কট নিরসনে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসার জন্য সরকারের প্রতি তাগিদ দিয়েছেন কূটনীতিকরা। বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের বৈঠকে তারা এ আহ্বান জানান। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় পররাষ্ট্রমন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়। নতুন সরকার গঠনের পর রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটাই প্রথম বৈঠক।

বৈঠকে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, রাশিয়া, চীন, জাপান, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, ব্রাজিলসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কযুক্ত দেশগুলোর সঙ্গে নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud