May 3, 2026
ফারুক আলম : মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বাকার জানিয়েছেন, থাইল্যান্ডের সীমান্তঘেঁষা এলাকায় ১৩৯টি কবর ও ২৮টি বন্দিশিবির পাওয়া গেছে। সোমবার সাংবাদিকদের সামনে এ তথ্য জানান।
পুলিশপ্রধান বলেন, কিছু কবরে একাধিক মরদেহ রয়েছে। খোঁজ পাওয়া এসব বন্দিশিবিরে হয়তো ৩’শ মানুষ থাকত।
খালিদ আবু বাকার আরও বলেন, ১১ থেকে ২৩ মে পরিচালিত অভিযানে আমরা ১৩৯টি কবর পেয়েছি। চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে পাওয়া গণকবর থেকে ১০০ মিটার দূরে একটি কবর পাওয়া গেছে।