পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মার্চেই জামায়াতের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

Posted on February 7, 2014 | in জাতীয় | by

Jamaat-logo-090513-mainমাহমুদ সাদিক: একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের ভূমিকা নিয়ে মার্চেই আšত্মর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়া হবে।  জামায়াতের বিরুদ্ধে মামলা পরিচালনাকারী আইনজীবী তুরিন আফরোজ জানান, চলতি ফেব্রæয়ারীতেই আমরা তদšত্ম রিপোর্ট পেয়ে যাবো বলে আশা করছি এবং মার্চেই দলটির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে পারব।  তিনি বলেন, তারা দলটির বিরুদ্ধে অপরাধ প্রমাণে দেশ ও বহির্বিশ্ব থেকে প্রয়োজনীয় তথ্য ও সাÿ্য প্রমাণ পেয়ে যাবেন বলে প্রত্যাশা করছেন।

এই আইনজীবী বলেন, সংবাদপত্রের খবর, গবেষণা কর্ম, ঐতিহাসিক দলিল ও বইসহ অনেক দলিল পাওয়া গেছে যা জামায়াতের বিরুদ্ধে প্রমাণের জন্য যথেষ্ট। বাইরে থেকেও অনেক সাÿী প্রমাণ পাওয়া যাবে।  যুদ্ধাপরাধ মামলার তদšত্মকারী মতিউর রহমান বলেন, কবে রিপোর্ট দিতে পারব তা নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে যত দ্রæত সম্ভব আমি রিপোর্টটি জমা দেব। ২০১৩ সালের ১৮ আগষ্ট তিনি জামায়াতের বিরুদ্ধে তদšত্ম শুরু করেন।

১৯৪১ সালে বিতর্কিত ধর্মীয় নেতা আবুল আলা মওদুদী প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামী তার সাম্প্রদায়িক ভূমিকার জন্য ১৯৫৯ ও ১৯৬৪ সালে পাকি¯ত্মানী শাসনামলেই দু’বার নিষিদ্ধ হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পরও দলটি নিষিদ্ধ হয়। কিন্তু জিয়াউর রহমানের শাসনামলে এটি আবার রাজনীতি করার অনুমতি পায়।  দু’টি আšত্মর্জাতিক অপরাধ ট্রাইবুনাল একাত্তুরের মানবতাবিরোধী অপরাধ নিয়ে বেশ কয়েকটি রায়ে জামায়াতের মুক্তিযুদ্ধবিরোধী ও অপরাধমূলক ভূমিকার কথা তুলে ধরে।

আšত্মর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ জামায়াতের সাবেক প্রধান অধ্যাপক গোলাম আযমকে ৯০ বছরের কারাদÐ দিয়ে বলেছে, গোলাম আযমের নেতৃত্বাধীন জামায়াত উদ্দেশ্যমূলকভাবে একাত্তরে একটি অপরাধী সংগঠন হিসেবে কাজ করেছে।

আšত্মর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে রায় দিতে গিয়ে বলেছে, জামায়াত আল-বদর, আল-শামস, রাজাকার ও শাšিত্ম কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রায়ে আরও বলা হয়, এরা বাঙ্গালীদের দুষ্কৃতকারী আখ্যা দিয়ে হত্যাযজ্ঞ চালায়।

জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র সংঘের ৮ জন সাবেক ও বর্তমান নেতা যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত হয়েছেন এবং ৫ জন শীর্ষ জামায়াত নেতা বিচারাধীন রয়েছেন। নিউএজ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud