পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মানবতাবিরোধী অপরাধ: খোকনের মামলার রায় বৃহস্পতিবার

Posted on November 12, 2014 | in জাতীয় | by

image_545_76702স্টাফ রিপোর্টার: ফরিদপুরের নগরকান্দার পৌর মেয়র ও পৌর বিএনপির সহ-সভাপতি জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষনা করা হবে বৃহস্পতিবার। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দিয়েছেন। খোকনের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধাকালিন সময়ে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুণ্ঠন, জোরপূর্বক ধর্মান্তরিত করাসহ ১১টি অভিযোগ রয়েছে। তদন্ত শুরুর পর থেকেই তিনি পলাতক। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার রিপোর্ট অনুযায়ী, জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকার ১৯৭০ সালের নির্বাচনে বৃহত্তর ফরিদপুর এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনা চালান। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তিনি ফরিদপুর ও তার আশপাশ এলাকায় পাকিস্তানী সেনাদের সহযোগীতায় মানবতাবিরোধী অপরাধ করেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে জড়ান এবং নগরকান্দা পৌর কমিটির সহ-সভাপতি হন। ২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে শপথ নেয়ার পর থেকেই পলাতক আছেন তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud