পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভালোবাসা দিবসে আসছে ‘ছুঁয়ে দিলে মন’

Posted on November 15, 2014 | in বিনোদন | by

Chuye+Dile+Mon+Dubbing+(1) (1)বিনোদন প্রতিবেদক : আরেফিন শুভ-মম জুটির প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ – এর শুটিং শেষ। ছোট পর্দার পরিচালক শিহাব শাহীন তার প্রথম সিনেমাটি ভালোবাসা দিবসেই মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।
রোমান্টিক ধাঁচের সিনেমাটিতে কেবল পরিচালকই নাটকের লোক নন, মুখ্য চরিত্রগুলোতেও দেখা যাবে টেলিভিশনের চেনা মুখদের। আরেফিন শুভ, জাকিয়া বারী মম, ইরেশ যাকের, মাহমুদুল ইসলাম মিঠু, খালেকুজ্জামান, সুষমা সরকার, নওশাবা অভিনয় করছেন এ সিনেমায়। এছাড়া মিশা সওদাগর ও আলী রাজ দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
চলতি বছরের মে মাস থেকে ছবিটির শুটিং শুরু হয়। অক্টোবরে শুটিং শেষ হওয়ার পর এখন চলছে সম্পাদনার কাজ। ১৬ই নভেম্বর থেকে ডাবিংয়ের কাজ শুরু হওয়ার কথা।
‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় মম ও আরেফিন শুভ অভিনীত চরিত্রের নাম নীলা ও আবীর। তাদের সঙ্গে একটি নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইরেশ জাকেরকে। তার চরিত্রের নাম ড্যানি।
সিনেমায় দেখা যাবে হারিয়ে ফেলা ছোটবেলার বন্ধু নীলাকে আজও ভালোবাসে আবীর, খুঁজেও পায় তাকে। কিন্তু তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় ড্যানি। ড্যানিও নীলাকে ভালোবাসে। ভালোবাসার মানুষটিকে অর্জন করে নিতে আবীরকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।
সিনেমাতে থাকছে ছয়টি গান। গানগুলোর সংগীতায়োজন করছেন হাবিব ওয়াহিদ, সাজিদ সরকার ও কৃষ্ণকলি ইসলাম।
ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং প্রযোজিত সিনেমাটির সেটে গ্লিটজের সঙ্গে কথা হয়েছিল জাকিয়া বারী মম, আরেফিন শুভ এবং মিশা সওদাগরের। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী মম বলেন, “দারুণ একটি রোমান্টিক গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। ক্লাইমেক্স সিকোয়েন্সগুলোতে চমক থাকছে দর্শকদের জন্য। এখনই কিছু বলতে চাই না। শুধু বলতে পারি, দারুণ কিছু অপেক্ষা করছে দর্শকের জন্য।”
লধারার নির্মাতাদের সিনেমাতে অভিনয় করলেও নবাগত পরিচালকের সঙ্গে কাজ করার বিষয়টিকে কোনোভাবেই ঝুঁকি মানতে নারাজ শুভ। তিনি বলছেন, গল্প ‘ভালো’ লেগেছে বলেই কাজ করছেন শিহাবের সিনেমাতে।
মিশা সওদাগর বলেন, “সিনেমাতে আমার চরিত্রটি একদম অন্যরকম। ভিন্নধারার চরিত্রে কাজ করার আনন্দই আলাদা।”

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud