পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঢাকায় এলেন পাওলি

Posted on November 15, 2014 | in বিনোদন | by

paoli-damবিনোদন ডেস্ক : টালিউডের আলোচিত অভিনেত্রী পাওলি দাম ঢাকায় এসেছেন ১৫ নভেম্বর দুপুরে। বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল।
এই নির্মাতার নতুন চলচ্চিত্র ‘সত্তা’য় অভিনয় করবেন পাওলি। সে ছবির শ্যুটিং করতেই তিনি ঢাকায় এসেছেন। ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘সত্তা’র ছবির মহরত অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। এ ছবিতে পাওলি ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন বলে জানান নির্মাতা।
এ ছবিতে আরো অভিনয় করবেন, আহসান কবির, রিনা খান, কাবিলা, নাসরিন, শিমুল খান প্রমুখ। ১৬ নভেম্বর থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্যও লিখেছেন হাসিবুর রেজা কল্লোল।
২০১০ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ ছবির শ্যুটিং করতে প্রথমবার ঢাকায় এসেছিলেন এ ভারতীয় অভিনেত্রী।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud