April 20, 2026
ঢাকা : দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুন:ভোটগ্রহণ উপলক্ষ্যে কাল বৃহস্পতিবার দেশের ছয়টি জেলার নির্বাচনী আসনে তফসিলি ব্যাংকগুলো বন্ধ থাকবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনঃভোটগ্রহণ উপলক্ষ্যে কাল বৃহস্পতিবার দেশের ছয়টি জেলার নির্বাচনী আসনসমূহে তফসিলি ব্যাংকগুলো বন্ধ থাকবে। এ জেলাগুলো হলো- দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪, বগুড়া-৭, যশোর-৫ এবং লক্ষ্মীপুর-১। এসব আসনে স্থগিত ভোটকেন্দ্রগুলোর সব ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে তফসিলি ব্যাংক বন্ধ রাখতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশে কার্যরত সকল ব্যাংক কোম্পানীর প্রধান নির্বাহীকে নিদের্শ দেয়া হয়েছে।