পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ছিলেন না শুধু ফখরুল

Posted on January 15, 2014 | in রাজনীতি | by

Westin-Khaladaঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে বিএনপি ও ১৮ দলীয় জোটের শীর্ষ স্থানীয় অনেক নেতা উপস্থিত থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন অনুপস্থিত। মির্জা ফখরুল কী কারণে অনুষ্ঠানে আসেননি সে সর্ম্পকে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। তবে তিনি গ্রেপ্তারের ভয়ে উপস্থিত হননি বলে জানিয়েছেন কয়েকজন নেতা। আবার কেউ কেউ বলছেন, সম্প্রতি তিনি দল থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তারা কিছুদিন আগে ফাঁস হওয়া তারেক রহমান ও শমসের মবিন চৌধুরীর ফোনালাপের কথা স্মরণ করিয়ে দেন। এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ কোনো নেতা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।  মির্জা ফখরুলের চারটি ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বুধবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড.আর এ গনি, লে.জে. (অব) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বেগম সারওয়ারী রহমান, ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড.ওসমান ফারুক, আব্দুল মান্নান, ব্যারিস্টার শাহজাহান ওমর, ফজলুর রহমান পটল, ব্যারিস্টার হায়দার আলী, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান , সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, শমসের মবিন চৌধুরী, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

১৮ দলীয় জোটের নেতাদের মধ্যে ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাতীয় গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. রেদোয়ান উল্লাহ শাহেদী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল মোবিন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিশের সভাপতি মাওলানা ইসহাক, মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান, জমিয়তে ওলামে ইসলামের সহ সভাপতি মাওলানা জহিরুল হক ভূইয়া, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা, এনডিপির সভাপতি শেখ শওকত হোসেন নীলু, ন্যাপের সভাপতি সভাপতি জেবেল রহমান গানি, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud