পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিরোধীদেরও নিরাপদ রাখবো

Posted on April 29, 2015 | in রাজনীতি | by

স্টাফ রিপোর্টার: দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ Sayeed (1)খোকন। তিনি বলেছেন, মেয়র থাকাকালীন সময়ে পরাজিত প্রতিদ্বন্ধী প্রার্থীরা তার কাছে নিরাপদ থাকবেন। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যত পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সাঈদ খোকন। দায়িত্ব নেয়ার পর নগর পরিকল্পনাবিদ, বিশেষজ্ঞ, জনপ্রতিনিধি ও বুদ্বিজীবীদের সঙ্গে ‘ঢাকা সংলাপ’ আয়োজনের পাশাপাশি যানজট নিরসনকে প্রথম অগ্রাধিকার বিবেচনা করে কাজ করবেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। বক্তব্যের শুরুতেই বিপুল ভোটে তাকে মেয়র নির্বাচিত করায় ঢাকাবাসীর পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সাঈদ খোকন। তিনি বলেন, ঢাকা একটি প্রাচীন জনপদ। মায়া মমতায় ঘেরা একটি শহর। আমি পৃথিবীর বহু শহরে গিয়েছি। কিন্তু ঢাকার মতো জীবনযাপন, রীতিনীতি কোথাও পাইনি। সেই ঢাকাকে আমি একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো। ঢাকাবাসীকে সম্মানের আসনে অধিষ্ঠিত করবো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাঈদ খোকনের নির্বাচন পরিচালনার সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মাহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud