পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আমি মুসলমানও, হিন্দুও : সালমান খান

Posted on April 29, 2015 | in বিনোদন | by

B_Id_404644_salmanoldpicআবু সাইদ : আদালতেও ফিল্মি স্টাইলে বিচারকের প্রশ্নের জবাব দিলেন বলিউড তারকা সালমান খান। বুধবার একটি মামলায় আদালতে হাজির হয়ে বিচারকের প্রশ্নের মুখোমুখি হন ৪৯ বছর বয়সী এই বলিউড তারকা। বিচারক তাকে ধর্ম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি হিন্দুও, মুসলমানও। ১৯৯৮ সালে লাইসেন্সবিহীন বন্দুক দিয়ে হরিণ শিকারের ঘটনায় তার বিরুদ্ধে দায়ের করা মামলায় বুধবার যোধপুরের আদালতে হাজির হন সালমান। আদালতের চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট অনুপমা বিজলানী সালমান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পূর্ণ নাম, বাবার নাম ও পেশাসহ তার সম্পর্কে অন্যান্য বিবরণ জানতে চান। জবাবে সালমান খান প্রথমে নিজেকে ভারতীয় হিসেবে পরিচয় দেন। এরপর তার ধর্ম সম্পর্কে জানতে চাওয়া হলে জবাবে তিনি বলেন, আমি ‘হিন্দু ও মুসলমান’। আমার বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান একজন মুসলমান এবং মা সুশীলা চরক একজন হিন্দু।
১৯৯৮ সালের ১৫ অক্টোবর যোধপুরের বন বিভাগ সালমান খানের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগে মামলা দায়ের করে। এদিকে, সালমানের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রায়েছে। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়িতে ধাক্কা খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয় এবং আহত হয় ৪ জন। এনডিটিভি

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud