পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিদ্যুৎ উৎপাদন ৭ হাজার মেগাওয়াট: তারপরও লোডসেডিং?

Posted on March 28, 2014 | in জাতীয় | by

ডেস্ক ॥ দেশে বিদ্যুতের উৎপাদন ৭ হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। কিন্তু জনসাধারণের প্রশ্ন হচ্ছে এতো উৎপাদন হওয়ার পরও কেনো এখনও লোডসেডিং হচ্ছে?

৭ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায় এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

তবে বাস্তবের সঙ্গে তথ্যের মিল দেখা যায় খুব কম সময়। উৎপাদন বেশি হলেও লোডসেডিং হতে দেখা যায় প্রায় সময়। এজন্য অবশ্য সাধারণ জনগণের প্রশ্ন যে বিদ্যুৎ উৎপাদন চাহিদা অনুযায়ী হওয়ার পরও কেনো লোডসেডিং এর কবলে পড়তে হয়?

উল্লেখ্য, গত ৫ বছরে দেশে বিদ্যুতের উৎপাদন দ্বিগুণের বেশি বৃদ্ধি হলো। ২০০৯ সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র সাড়ে ৩ হাজার মেগাওয়াটের মতো। বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ সাড়ে ৮ হাজার মেগাওয়াটেরও বেশি। তবে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud