পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিচারবিভাগ প্রযুক্তিতে পিছিয়ে, বললেন এসকে সিনহা

Posted on May 30, 2015 | in রাজনীতি | by

SK-Sinhaস্টাফ রিপোর্টার : বাংলাদেশের বিচারবিভাগ আধুনিক প্রযুক্তিতে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)।
শনিবার দুপুরে আইন কমিশন হলে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, ‘দেশের অন্যান্য বিভাগগুলো প্রযুক্তির ব্যবহারে এগিয়ে থাকলেও বিচার বিভাগে পিছিয়ে রয়েছে। বিচার বিভাগ প্রযুক্তিতে উন্নত করা হলে মামলার দ্রুত নিষ্পত্তি হবে।’
তিনি আধুনিক প্রযুক্তিতে বিচারবিভাগের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীকে অনুরোধ করেন।
বিচারক নুরুর নাহার ওসমানীর সভাপতিত্বে অনুস্ঠিত সংবর্ধনা নুষ্ঠানে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক, আপিল বিভাগের বিচারপতি নাজমুল আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনসচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল হক ও সুপ্রিম কোর্টের রেজিস্টার সৈয়দ আমিনুল ইসলাম প্রমূখ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud