পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিএনপির মামলাও নিলো পুলিশ

Posted on April 21, 2015 | in জাতীয় | by

এ কে শান্তনু : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে অজ্ঞাত ১০০ ব্যক্তিকে আসামি করে তেজগাঁও থানায় মামলা করেছেন চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবরসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।20-04-15-Attact Khaleda Zia Campaign_Kawran Bazar-19
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল থানায় গিয়ে এ অভিযোগ দাখিল করেন।
অন্যদের মধ্যে ছিলেন এডভোকেট সানাউল্লাহ মিয়া ও এডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তারা। পরে দুপুরের দিকে মামলাটি গ্রহণ করা হয়।
তেঁজগাও থানার উপ-পরিদর্শক রমজান আলী মামলাটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা নং ৪০। এতে ১০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে।
এদিকে গতকাল রাত পৌনে ১২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করেছেন ঢাকা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক। ওই মামলায় বিএনপির অজ্ঞাত ১০০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
গতকাল বিকালে রাজধানীর কাওরান বাজারে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণাকালে হামলা চালায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এসময় তারা জয় বাংলাসহ বিভিন্ন ধরণের সেøাগান দেন। হামলায় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা রক্ষীসহ বেশ কয়েকজন আহত হন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud