May 1, 2026
সাভার : আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির সময় ডাকাতের গুলিতে ব্যাংকটির ম্যানেজারসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকে ডাকাতির সময় ডাকাতদের গুলিতে ব্যাংকের ম্যানেজার, ক্যাশিযার, নিরাপত্তাকর্মী ও একজন গ্রাহক নিহত হয়েছে। পরবর্তীতে এলাকাবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন।