পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিএনপির নেত্রী নতুন করে জনগণকে বিভ্রান্ত করছেন: নানক

Posted on January 17, 2014 | in রাজনীতি | by

AL-Office-....0920140117134515ঢাকা:  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনে পরাজিত হয়েই নতুন করে মিথ্যাচারে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে নেমেছেন। শুক্রবার সকালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে নানক এ অভিযোগ করেন। আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচনে পরাজিত হয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই এখন আবার সংবাদ সন্মেলন করে অপরাজনীতিতে লিপ্ত হয়েছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, জনগণ যেমন আন্দোলনের নামে অপরাজনীতিকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে, সেভাবে বিএনপির নেত্রীর এই মিথ্যাচারও প্রত্যাখ্যান করবে।’

নির্বাচন বানচালের নামে তিনি (খালেদা) সারা দেশে নৈরাজ্য, সহিংসতা, ভাঙচুর, বোমাবাজি, মানুষ হত্যা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘আমাদের আশা ছিল, তিনি তাঁর ভুল স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন। কিন্তু তা না করে আবার নতুন করে জনগণকে বিভ্রান্ত করার নগ্ন রাজনীতিতে লিপ্ত হয়েছেন।’ সংলাপের বিষয়ে নানক বলেন, ‘বিএনপির নেত্রী এখন সংলাপ চান, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের নামে যদি আবারও কোনো নৈরাজ্য সৃষ্টি করেন, তবে আমরা বরদাশত করব না। জনগণের জানমালের নিরাপত্তার রক্ষার্থে আপনাদের কঠোরভাবে দমন করার অঙ্গীকার করেছে সরকার।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সোবহান, উপদপ্তর সম্পাদক  মৃণাল কান্তি দাস প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud