May 2, 2026
বগুড়া: বগুড়ায় ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।বগুড়ায় ২৪ ঘণ্টা হরতালের ডাক রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালন করবে তারা। শুক্রবার বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এ ঘোষণা দেন। তিনি জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা ও তারেক রহমানসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে। এর আগে শুক্রবার বেলা ১১টায় বগুড়া শহরতলীর শাকপালা এলাকায় মহাসড়ক অবরোধ এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা জামায়াতের নেতা মাওলানা আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার শামসুল আলম প্রমূখ।