পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ফেসবুকে শেখ হাসিনাকে হুমকি,২ যুবক জেলে

Posted on June 16, 2014 | in তথ্যপ্রযুক্তি, সারা দেশ | by

image_35369.jowtho-bahini-logo-2চাঁদপুর: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র প্রকাশ ও হুমকি দেওয়ায় চাঁদপুরের দুই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে। এরা হলেন- শহরের দক্ষিণ বালিয়া এলাকার হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মুসলেহ উদ্দিন বেপারী (২২) ও পশ্চিম জাফরাবাদ এলাকার শাহাদাত হোসেন ঢালী (২৫)। চাঁদপুর মডেল থানা পুলিশ তাদের আটক করে রবিবার সন্ধ্যায় শরীয়তপুর সদর থানায় পাঠায়। সোমবার সকালে শরীয়তপুর সদর থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়। শরীয়তপুরের আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে নিশ্চিত করেছে চাঁদপুর সদর থানা পুলিশ। চাঁদপুরের পুলিশ সুপার (সার্কেল) কাজী হেলাল উদ্দিন ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইউমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শহরের রয়েজ রোড এলাকা থেকে তাদেরকে আটক করে। পুরাণবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, প্রধানমন্ত্রীকে ফেসবুকে হুমকি দেওয়ায় একজনকে শরীয়তপুর থেকে আটক করে সেখানকার পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র কোথায় পেয়েছে জানতে চাইলে সে পুরাণবাজার এলাকার শাহাদাত ঢালীর কথা বলে। এর সূত্র ধরেই চাঁদপুর জেলা পুলিশকে বিষয়টি অবগত করে শরীয়তপুর সদর থানা পুলিশ। এরপর চাঁদপুরের পুলিশ রবিবার রয়েজ রোডের মিয়াজী ভবনের নিচ তলায় শাহাদাতের কম্পিউটারের দোকান থেকে তাদের আটক এবং মেশিনপত্র, ল্যাপটপ জব্দ করে। চাঁদপুর মডেল থানার ওসি আবদুল কাইউম বলেন, শরীয়তপুরে আটক যুবকের স্বীকারোক্তি অনুযায়ী সবকিছুই শাহাদাতের ল্যাপটপে পাওয়া যায়। তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ (২) ও ৬৩ (২) ধারায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud