March 10, 2026
ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩জন।
শুক্রবার রাতে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কাজী রাস্তা এলাকায় এ দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায়, রাতে কোলকাতা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকার দিকে আসছিলো।
এটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত হন।
পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আরো ২ জনের মৃত্যু হয়।