পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ফকিরাপুলে পুলিশ-শিবির ব্যাপক সংঘর্ষ, বাসে আগুন

Posted on February 13, 2013 | in ইসলাম | by

dwKivcy‡j cywjk-wkwei e¨vcK msNl©, ev‡m Av¸bঢাকা: রাজধানীর ফকিরাপুলে পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষ চলছে। এ সময় শিবির কর্মীরা কয়েকটি বাস ভাংচুর এবং একটি বাসে আগুন ধরিয়ে দেয়। বুধবার সকাল ১০টার দিকে শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে ১০ জন আহত হয়। এ সময় কয়েকটি গাড়ি ভাংচুর এবং একটি বাসে অগ্নিসংযোগ করে শিবির কর্মীরা। এরআগে সকাল ৮টার দিকে মতিঝিলে শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এ সময় গাড়ি ভাংচুরের চেষ্টা চালালে পুলিশ ধাওয়া খেয়ে পালিয়ে যায় মিছিলকারীরা। এ সময় পুলিশ ২৭ জনকে আটক করে।

মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান জানান, প্রায় দেড় শতাধিক শিবিরের নেতাকর্মী ঝটিকা মিছিল নিয়ে শাপলা চত্বরের রাস্তায় নেমে গাড়ি ভাংচুর করার প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় ২৭ জন পুলিশের হাতে ধরা পড়ে। তিনি বলেন, নাশকতা এড়াতে আমরা বাড়তি নিরাপত্তা জোরদার করেছি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud