পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের প্রত্যাশা বিএনপির

Posted on May 29, 2015 | in রাজনীতি | by

46267_0মোদির সফরের আগেই ঐকমত্যের ভিত্তিতে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা চাই
নিউজ, ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার আগেই ঐকমত্যের ভিত্তিতে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন বলে প্রত্যাশা বিএনপির।
শুক্রবার সকাল ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জ‍ামান রিপন এ প্রত্যাশার কথা জানান।
ড. রিপন বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার জন্য বিএনপির বিশেষজ্ঞ নেতাদের সঙ্গেও প্রধানমন্ত্রী আলোচনা করতে পারেন। যাতে করে বুঝা যায় তাদের দুই জনের আলোচনা বিভিন্ন দলের মতামতের ভিত্তিতে হচ্ছে বলে বিবেচনা করা যায়।
তিনি বলেন, দেশে কর্মসংস্থানের অভাবে লোকজন ক্ষুধার যন্ত্রণায় দালালদের খপ্পরে পড়ে সাগরপথে বিদেশ যাওয়ার চেষ্টা করছে।
বিএনপি দেশ এবং দেশের জনগণের কল্যাণে রাজনীতি করছে বলেও জানান তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud