পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পেশার স্বীকৃতি চান যৌনকর্মীরা

Posted on March 3, 2014 | in Uncategorized | by

image_5828ঢাকা:  সব ধরনের হয়রানি বন্ধ করে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য সামাজিক ও পেশাগত স্বীকৃতি দাবি করেছেন যৌনকর্মীরা। যৌনকর্মী অধিকার দিবস উপলক্ষে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক ও দুর্জয় নারী সংঘ আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনে ইউএনএইচের প্রোগ্রাম অফিসার শাহ মো. নাহিয়ান বলেন, যৌনকর্মীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসাকেন্দ্রে গেলে তারা হয়রানির শিকার হন। চিকিৎসকরা যৌনকর্মীদের চিকিৎসাসেবা দিতে অনাগ্রহ দেখান।

তাই যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যৌনকর্মী অধিকারবিষয়ক সংগঠন দুর্জয় নারী সংঘের সভাপতি রহিমা বেগম বলেন, ‘খাদ্য-বস্ত্রসহ সব ধরনের নাগরিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের পেশার স্বীকৃতি আমরা তখনই পাব যখন আমাদের সব ধরনের অধিকার সংরক্ষিত হবে।’ এ ছাড়া মানববন্ধনে যৌনকর্মীদের সন্তানদের স্কুলে ভর্তি, ভোটার আইডি কার্ড প্রদান, পেশার স্বীকৃতি, পুলিশি হয়রানি ও যৌনপল্লি উচ্ছেদ বন্ধ এবং আইনি সহায়তা দেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের সাধারণ সম্পাদক হেনা আক্তার, দুর্জয় নারী সংঘের প্রতিনিধি শাহনাজ বেগমসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud