April 22, 2026
ঢাকা:এবার জলের তলাতেও চলবে গাড়ি। সাবমেরিন স্পোর্টস কার নামের এই নয়া ডুবন্ত গাড়ি বাজারে আনতে চলেছে হ্যামশার ক্লেমার। কিছুদিন আগেই জানা গিয়েছিল উড়ন্ত গাড়ির কথা। এই গাড়ি রাস্তায় চলার পাশাপাশি আকাশে উড়তেও সক্ষম। তবে এবার এই ডুবন্ত গাড়ি চমকে দিয়েছে বিশ্বের গাড়ি বাজারকে।
জেমন বন্ডের ছবি দ্য স্পাই হি লাভস মি দেখে অনুপ্রাণিত হয়েই এই গাড়িটি তৈরি করা হয়েছে বলেই জানিয়েছে হ্যামশাল স্ক্লেমার নামের সংস্থাটি। বৈদ্যুতিন মোটর চালিত এই গাড়িটি রাস্তায় চলার পাশাপাশি জলের তলায় ঘণ্টায় ১২১ কিলোমিটার বেগে চলতে সক্ষম। এই গাড়ির দাম ধার্য করা হয়েছে ২০ লাখ মার্কিন ডলার।