পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পাগলের থলেতে হাজার হাজার টাকা!

Posted on December 9, 2014 | in সারা দেশ | by

লক্ষ্মীপুর: বৃদ্ধ পাগলের পেটের সঙ্গে বেঁধে রাখা থলে থেকে ২৬ হাজার ২৭৪ টাকা উদ্ধার করা হয়েছে। দুই টাকার নোট থেকে ৫০০ টাকার নোট এবং কয়েনও ছিল তাতে।

Lakshmipur (1) Lakshmipur

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট বাজারে মানসিক প্রতিবন্ধী (পাগল) বৃদ্ধের (৭৫) থলে থেকে ওই সব টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টাকা কমলনগর থানা পুলিশ হেফাজতে রয়েছে। ওই বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাজারের ব্যবসায়ীরা জানায়, প্রায় তিন বছর ধরে ওই পাগল বৃদ্ধ বাজারের অলিগলিতে থেকে আসছে। তিন বছরে কেউ তাকে গোসল করতে এবং চুল, দাঁড়ি-গোফ কাটতে দেখেনি। জুম্বুল (বড় পাঞ্জবী) পরে থাকতো। তার পেট ছিল বিশাল আকৃতির। মাথায় লম্বা চুল, ছিল মুখ ভর্তি দাঁড়ি। বাজারে হেঁটে হেঁটে ভিড়-ভিড় করে দু,একটা কথা বলতো। শান্ত প্রকৃতির ওই বৃদ্ধ বাজারের ব্যবসায়ী ও হাটে আসা মানুষদের কাছ থেকে খাবার চেয়ে খেতো, তবে তেমন টাকা-পয়সা চাইতো না। কেউ দিলে না করতো না। মঙ্গলবার দুপুরে বাজারের ব্যবসায়ী ইসমাইল, আবুল কাসেম সুমন, ইদ্রিস, হারুন, তাহের, অর্জুন ও বেলালসহ কয়েকজন পাগল ওই বৃদ্ধকে জোর করে সেলুনে নিয়ে চুল, দাঁড়ি ও গোফ ছোট করে দেয়। পরে তাকে গোসল করানোর জন্য জুম্বুল খুললে দেখা মেলে টাকার থলের। মানুষের দেওয়া টাকাগুলো সে পেটের সঙ্গে বেঁধে রাখা থলেতে জমাতো। যে কারণে তার পেট বড় দেখাতো। কমলনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, মানসিক প্রতিবন্ধী ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কাছে থাকা টাকাগুলো পুলিশ হেফাজতে রয়েছে। তার নামপরিচয় ও ঠিকানা জানার চেষ্টা চলছে। পরিচয় জানতে পারলে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud