পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ক্রিকেটে বাদল নিষিদ্ধ

Posted on December 9, 2014 | in খেলাধুলা | by

badal_6260ঢাকা: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল লিজেন্ডস অব রুপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদলের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। সিদ্ধান্ত আসার আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিষিদ্ধ করা হয়েছে তাকে। আর কিছুক্ষণ পরই শুরু হবে বিসিবি ডিসিপ্লিনারি কমিটির বৈঠক। গত বুধবার বিকেএসপিতে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে ৯৫ রানের হারের পর লুৎফর রহমান বাদল বিসিবি এবং বিসিবি প্রেসিডেন্ট ও সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি তাদের চোর বলে অভিহিত করেন। বাদলের এই মন্তব্য কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হলে তা নিয়ে বিসিবিতে তোলপাড় পড়ে যায়। মঙ্গলবার লুৎফর রহমান বাদল তার এ মন্তব্যের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। বাদল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ‘চলতি প্রিমিয়ার ক্রিকেট লিগে আমার দল লিজেন্ডস অব রূপগঞ্জ মাঠে এবং মাঠের বাইরে নানা ধরনের বৈষম্যের শিকার হওয়ায় গত ৪ ডিসেম্বর বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমির বিপক্ষে গুরত্বপূর্ণ ম্যাচ শেষে আমি তাৎক্ষনিক উত্তেজনায় আবেগপ্রবণ হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেশকিছু মন্তব্য করেছি ও প্রতিক্রিয়া জানিয়েছি। আমার সেই মন্তব্য ও প্রতিক্রিয়ায় ক্রিকেটাঙ্গনের কেউ যদি দুঃখ ও কষ্ট পেয়ে থাকেন তবে আমি আমার সেদিনের সেই আবেগপ্রবণ মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করছি আমার এই দুঃখ প্রকাশের মধ্য দিয়ে ক্রিকেটাঙ্গনে চলতি সব ধরনের উত্তেজনা ও ব্যক্তিকেন্দ্রিক বিদ্বেষের অবসান ঘটবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud