পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পাঁচ মুক্তিযোদ্ধাকে বিএনপির সম্মাননা প্রদান

Posted on March 27, 2014 | in রাজনীতি | by

22481_1395754917ঢাকা : বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের  স্বীকৃতি স্বরূপ পাঁচ ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করেছে বিএনপি।  বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) মিলনায়তনে বিএনপির সহযোগি সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীরউত্তম’ শীর্ষক আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়‍া পাঁচ ব্যক্তির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননা প্রাপ্তদের দুইজনকে ক্রেস্টের সঙ্গে এক লাখ টাকা করে প্রদান করা হয়েছে।

যারা সম্মননা পেলেন- সাংবাদিক সিরাজুর রহমান, অনারারি লেফটেন্যান্ট (অব.) আবদুল হাই বীর প্রতীক, আবুল হাশেম বীর বিক্রম, বেগম আলম তারা ও ২ নং সেক্টরের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এদের মধ্যে বেগম আলম তারা ও নুরুল ইসলামকে এক লাখ টাকা করে প্রদান করা হয়েছে।

এছাড়া, সভায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক শফিউজ্জমান খোকন, বিএনপি চেয়ারপারসনের হাত থেকে এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud