পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নড়েচড়ে বসেছেন ইয়ানা

Posted on December 13, 2013 | in বিনোদন | by

Yana Gupta HOT Wallpapers (20)

বিনোদন: গত কয়েক বছর ধরে বলিউডে একেবারেই অনুপস্থিত ছিলেন সেক্সসিম্বল আইটেম গার্ল ইয়ানা গুপ্তা। তবে দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে আবারও পর্দার সামনে আসছেন তিনি। বর্তমানে ‘দাম’ ছবিটির সিক্যুয়ালের শুটিং চলছে। বেশ কয়েক বছর আগে এই ছবির ‘বাবুজি জেরা ধিরে চালো বিজলি গিরি’ শিরোনামে আইটেম গানে খোলামেলা পারফরমেন্স করে তুমুল আলোচনায় এসেছিলেন ইয়ানা। এবার ‘দাম-২’ ছবিটির জন্য আবারও আইটেম গান করছেন তিনি। জানা গেছে, এবারের গানটির নাম দেয়া হয়েছে ‘বাবুজি-২’। আগের চেয়েও বড় আয়োজন নিয়ে এ গানটির শুটিংয়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানেও ব্যাপক খোলামেলা হয়ে পারফর্ম করতে দেখা যাবে তাকে। এ ছবিটি আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তির কথা রয়েছে। এদিকে আগামী কয়েক দিনের মধ্যেই ‘বাবুজি-২’ গানটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। শুধু এই আইটেম গানই নয়, থার্টি ফার্স্টের শোতেও এবার নাচবেন ইয়ানা।  আমেরিকা প্রবাসী ভারতীয়দের থার্টিফার্স্ট নাইটের শোতে তিনি বেশ কিছু আইটেম গানে পারফর্ম করবেন। সব মিলিয়ে বছরের শেষের দিকে যেন বেশ নড়েচড়ে বসেছেন ইয়ানা। এ বিষয়ে তিনি বলেন, আমি আসলে এখন আর নিয়মিত কাজ করতে চাই না। তবে ‘বাবুজি-২’ গানটির প্রস্তাব পাওয়ার
সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। কারণ, ‘বাবুজি’ গানটি দিয়েই আমাকে দর্শকরা ভালভাবে চিনেছে, পছন্দ করেছে। তাই এর সিকুয়াল গানটি নিয়ে আমি আশাবাদী। গানটি ছবির প্রচারণায়ও ব্যবহার হবে। আর থার্টিফার্স্ট নাইট গতবারের মতো এবারও আমেরিকায় কাটাবো। সেখানে প্রবাসী ভারতীয়দের শোতে অংশ নেবো।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud