পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নেইমারের সমালোচনায় সিলভা

Posted on November 17, 2014 | in খেলাধুলা | by

Neymar-Thiago-e1416211675169স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা আর অধিনায়ক নেইমার দ্য সিলভা জুনিয়ারের সমালোচনা করলেন দেশটির প্রাক্তন অধিনায়ক থিয়াগো সিলভা। অভিযোগ, তাকে যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে তা নেইমার কিংবা দুঙ্গা কেউ আগে থেকে জানায়নি।
২০১৪ বিশ্বকাপের পর প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ডিফেন্ডার থিয়াগো সিলভাকে সরিয়েই নেইমারকে অধিনায়ক নির্বাচিত করেন দুঙ্গা। বিষয়টি নিয়ে লিগ ওয়ান তারকার ভাষ্য, ‘সে (নেইমার) কখনোই বিষয়টি নিয়ে আমার সাথে কথা বলতে আসেনি।’ ব্রাজিলের গ্লোবো স্পোর্টোকে দেয়া এক সাক্ষাৎকারে সিলভা বলেন, ‘আমার সাথে কোনো প্রকার কথা না বলেই এই পালাবদল হয়েছে। এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে।’
ঘরের মাঠের ফুটবলযজ্ঞে ব্রাজিলের অধিনায়কত্ব করেছেন সিলভা। যেখানে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানের লজ্জার হারে বিশ্বকাপ শেষ হয় স্বাগতিকদের। এরপর সেলেসাওদের কোচিংয়ের পদ থেকে সরিয়ে দেয়া হয় অভিজ্ঞ লুইস ফিলিপ স্কলারিকে। বিগ ফিলের জায়গায় ম্যানেজার হিসেবে নিয়োগ পান দুঙ্গা। দলে আমূল পরিবর্তন নিয়ে আসেন সাবেক বিশ্বকাপ জয়ী তারকা। এই ধারায় ব্রাজিল দল থেকে বাদ পড়েন সিলভা। অবশ্য দুঙ্গার দ্বিতীয় পর্বের কোচিংয়ে প্রথম দিকে ইনজুরির জন্য দলে ছিলেন না থিয়াগো।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud