পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নিজের বউ’কে মডেল বানালেন তৌসিফ!

Posted on June 25, 2015 | in বিনোদন | by

Tousif-Large20150625142141জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ আহমেদ ফিরছেন নতুন গান নিয়ে, নতুন অ্যালবাম নিয়ে। আসছে ঈদেই বেশ আয়োজন করে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। আর তার এই প্রত্যাবর্তনের সঙ্গী হচ্ছেন তার স্ত্রী নীপা।
জানা গেছে, ঈদ উপলক্ষ্যে প্রকাশ হচ্ছে তৌসিফের একক অ্যালবাম ‘আয়োজন’। একাধিক চমক থাকছে এই অ্যালবামে। এখানে শ্রোতারা পাঁচটি অডিও গানের পাশাপাশি পাচটি ভিডিও গানও পাবেন। দুইটি গানের মডেল হিসেবে দেখতে পাবেন তৌসিফ পত্নী নীপাকেও।
tousif 1তৌসিফ বললেন, ‘বেশ নতুনত্ব নিয়েই এবারের অ্যালবামটি প্রকাশ করছি। আর আয়োজনাটাও ব্যাতিক্রম তাই অ্যালবামের নাম রেখেছি ‘আয়োজন’। শ্রোতারা আমার কাছ থেকে যে ধরণের গান প্রত্যাশা করে সে ধরণের গান দিয়েই অ্যালবাম সাজানোর চেষ্টা করেছি। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে।’
অ্যালবামের সব গানের সুর এবং সংগীত পরিচালনা করেছেন তৌসিফ নিজেই।
উল্লেখ্য, এই অ্যালবামে থাকবে তৌসিফের কণ্ঠে জনপ্রিয় হওয়া ‘বৃষ্টি ঝরে যায়’ এবং ‘দূরে কোথাও’ গান দুটির সিক্যুয়াল। গান দু’টির মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হিসেবে জুটি বেঁধেছেন তার স্ত্রী নিপা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud