May 3, 2026
বিনােদন ডেস্ক: শাহরুখ আবারও মাফিয়া ডন সেজেছেন। আর নাওয়াজউদ্দিন সিদ্দিকী পিছু নিয়েছেন তার। কারণ তিনি পুলিশ। এটি হল রাহুল ঢোলাকিয়ার ‘রইস’ চলচ্চিত্রের কাহিনী। এর আগে আমির খান ও সালমান খানের সঙ্গে অভিনয় করলেও নাওয়াজউদ্দিন এই প্রথম শাহরুখের সঙ্গে অভিনয় করছেন। ১৯৮০ সালে গুজরাটের পটভূমিকাতে নির্মিত হচ্ছে ‘রইস’। এখানে গুজরাটি ডনের ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ। চোর-পুলিশ খেলার পাশাপাশি এ চলচ্চিত্রে থাকবে প্রেমের গল্প। নায়িকার চরিত্রে রয়েছেন নবাগত মাহির খান। ‘রইস’ এর জন্য শাহরুখ নিজেকে একদম বদলে ফেলেছেল। ‘ওম শান্তি ওম’ এর জন্য সিক্স প্যাক এ্যাবসে ক্যামেরার সামনে হয়েছিলেন। এরপর ‘হ্যাপি নিউ ইয়ার’ এইট প্যাক এ্যাবস। শোনা যাচ্ছে, এবার আরও নতুন ধাঁচে দর্শকদের সামনে হাজির হবেন। তাই শুটিংয়ের ফাঁকে বেশির ভাগ সময় কাটিয়েছেন জিমে। এমন ট্যাগই ঝুলিয়েছেন নিজের টুইটারে, পোস্ট করেছেন এইট প্যাক এ্যাবসের ছবিও।
রোজার ঈদে মুক্তি পাবে নতুন এ চলচ্চিত্রটি। বর্তমানে শাহরুখ ব্যস্ত আছেন ‘দিলওয়ালে’র শুটিংয়ে। রোহিত শেঠির এ সিনেমায় অনেকদিন পর আবার দেখা যাবে শাহরুখ-কাজল জুটিকে।