পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দেশের উন্নয়নের প্রতিবন্ধকতা রাজনীতিবিদরাই: মিজানুর রহমান

Posted on October 27, 2014 | in জাতীয় | by

ABU-SHUFIAN (62)ঢাকা: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড, মিজানুর রহমান বলেছেন, রাজনীতিবিদরাই দেশের উন্নয়ন করে। আবার তারাই দেশে উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তবে তারা কোনো অপরাধ করলে পদ হারানোর আগে তা জানা যায় না। সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অক্সফাম আয়োজিত খাদ্য অধিকার বিষয়ে গণশুনানি শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রিত্ব হারানোর পর আমরা জানতে পারি তার অঢেল সম্পদের কথা। এর আগে তার সম্পর্কে কিছুই প্রকাশ হয়নি। আমরা কি সব সময় মন্ত্রীদের মন্ত্রিত্ব হারানোর পর জানতে পারবো অপরাধীদের অপরাধের কথা? আগে কেন তা জানতে পারবো না? তিনি খাদ্য নিরাপত্তা সম্পর্কে বলেন, কেবল খাদ্য নয়, নাগরিকদের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে। খাদ্য অধিকার নিশ্চিতে রাষ্ট্রের কাছে নাগরিকদের কোনো করুণা নয়, রাষ্ট্রেরই দায়িত্ব এ অধিকার নিশ্চিত করা। তবে ফরমালিন ও বিষাক্ত খাদ্য নয়, মানুষকে ভেজালমুক্ত খাদ্যের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, খাদ্য উৎপাদন কেবল নাগরিকের খাদ্য নিশ্চিত করে না। খাদ্যের সুষ্ঠু বণ্টনের মাধ্যমে এ অধিকার নিশ্চিত হবে এবং তা আমাদেরকে আদায় করে নিতে হবে। মিজানুর রহমান বলেন, সম্পদের অপ্রতুলতা মানবাধিকার সুরক্ষায় বাধা সৃষ্টি করতে পারে না। রাষ্ট্রের যে সম্পদ রয়েছে এর মাধ্যমে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে বাধ্য করতে হবে। অনুষ্ঠানে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, মানুষের মধ্যে বর্তমানে বৈষম্য অনেক কমেছে, কমেছে দারিদ্র্যও। তিনি বলেন, বাংলাদেশে ধান-গম বেশি উৎপাদন হলেও পুষ্টিহীনতার সংখ্যা বাড়ছে।আমাদেরকে শুধু খাদ্যের অধিকার নয়, পুষ্টিকর খাদ্যের অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে এখনও প্রতিবছর ১ দশমিক ৪ শতাংশ হারে মানুষ বাড়ছে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। ২০৫০ সাল নাগাদ দেশে ৩০ শতাংশ চাল ও ৮০ শতাংশ গম উৎপাদন কমে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন কাজী খলিকুজ্জামান। মানুষের জীবন মানের উন্নয়নের দিকে নজর দিয়ে দেশীয় উৎপাদনের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud