পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দু`মাস পর মা হচ্ছেন পূর্ণিমা

Posted on January 18, 2014 | in বিনোদন | by

Film-sm20140118170316দু`মাস পর নিজের প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এমন তথ্য বাংলানিউজকে জানিয়েছেন পূর্ণিমার পরিবারের একজন সদস্য।

তিনি আরো জানান পূর্ণিমার সন্তানের জন্মের পর ঘটা করে খবরটা সবাইকে জানানো হবে। তিনি পূর্ণিমার সন্তানের জন্য এবং পূর্ণিমার জন্য সকলের কাছে দোয়া চান।

এছাড়া পূর্ণিমার কাছের কয়েকজন মানুষও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বর্তমানে চট্টগ্রামে শ্বশুড়বাড়িতে আছেন পূর্ণিমা। গত পাঁচ ছয়মাস ধরে সেখানেই আছেন তিনি। তার স্বামী ফাহাদ জামিলও তার সঙ্গে চট্টগ্রামে রয়েছেন।

সন্তানের খবর শোনার পর থেকে নতুন কোন কাজও হাতে নেননি এই নায়িকা। তিনি সর্বশেষ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় `ছায়া-ছবি` ছবিতে ও `গেইম` নামে একটি ধারাবাহিকে অভিনয় করেছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud