পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ত্রিপুরা নির্বাচন: ভোট গ্রহণ শুরু

Posted on February 14, 2013 | in আন্তর্জাতিক | by

আন্তর্জাতিকঢাকা: কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বৃহস্পতিবার ভারতের ত্রিপুরায় বিধান সভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে সেখানকার প্রধান নির্বাচনী কর্মকর্তা আশুতোষ জিনদাল জানিয়েছেন।

এদিকে, সকাল ৭টার আগেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

নির্বাচনে ২৩ লাখ ৫৫ হাজার ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটারদের মধ্যে প্রায় অর্ধেকই নারী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, নির্বাচনে ১৫ জন নারীসহ মোট ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud