পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তাবিথের সংবাদ সম্মেলন বুধবার হচ্ছে না

Posted on May 6, 2015 | in রাজনীতি | by

এম এ মানিক: সদ্য অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলনের প্রার্থী তাবিথ আউয়ালের সংবাদ সম্মেলন বুধবার হচ্ছে না। গণমাধ্যমে পাঠানো এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। db081bf56dd690f8f46c330ea7bfabe0-13সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন-২০১৫ এর মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনপরবর্তী বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি। তবে এ বিষয় বুধবার কিছু গণমাধ্য্যমে ‌‌‌’তাবিথের আজ সংবাদ সম্মেলন’ সংবাদ প্রচার হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ‘আরও জানাচ্ছি যে, মতবিনিময়ের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা যথাসময় প্রেস বিবৃতির মাধ্যমে আপনাদের জানিয়ে দেয়া হবে,’ বিবৃতিতে বলা হয়। তাবিথ আউয়ালের প্রেস সমন্বয়কারী শায়রুল কবির জানান, অনিবার্য কারণে সংবাদ সম্মেলনটি হচ্ছে না। পরে সময় নির্ধারণ করে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
সিটি করপোরেশন নির্বাচনে ভোট ‘জালিয়াতির’ বিভিন্ন অনিয়ম তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করার কথা ছিল তাবিথের।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud