পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঢাবির ৪৮তম সমাবর্তন সোমবার

Posted on April 5, 2014 | in শিক্ষা ও সংস্কৃতি | by

Dhaka-University-Logoঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন আগামী  সোমবার। এদিনে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের  খেলার মাঠে অনুষ্ঠিত হবে এবং সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) মহাপরিচালক অধ্যাপক ড.রোলফ হুয়ের।শনিবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এ বছর সমাবর্তনে  মোট ৮৩২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এদের মধ্যে পুরুষ গ্র্যাজুয়েট ৪০১৫ জন এবং নারী গ্র্যাজুয়েট ৪২৯৭ জন। এবারের সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) মহাপরিচালক রলফ- রেদতার  হেয়র।সমাবর্তনের বক্তৃতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ  থেকে তাকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষাসহ বিভিন্ন  ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ বাড়ছে।  সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তনে ছাত্রীদের সংখ্যাও  বেশি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud