পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঢাকা উত্তর ও দক্ষিণের প্রশাসক প্রত্যাহার

Posted on May 6, 2015 | in জাতীয় | by

dhaka-city-corporation-logoনিউজ ডেস্ক: নবনির্বাচিত মেয়রদের শপথ নেওয়ার পর বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটির প্রশাসক ড. রাখাল চন্দ্র বর্মন ও দক্ষিণ সিটির প্রশাসক মো. শওকত মোস্তাফাকে প্রত্যাহার করে নিয়েছে সরকার। এরআগে, গত বছরের ১১ ডিসেম্বর এই দুই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা দক্ষিণের সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত মোস্তাফাকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। আর উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ড. রাখাল চন্দ্র বর্মনকে তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হযেছে। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ঢাকা সিটি নির্বাচনে আনিসুল হক ও সাঈদ খোকন সরকার দলীয় দুই মেয়র নির্বাচিত হন। আর আজ বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সিটি করপোরেশনের মেয়রদের শপথ বাক্য পাঠ করান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud