May 5, 2026
ঢাকা: দেরিতে হলেও, টি-টোয়েন্টির দুই মহাতারকা ক্রিস গেইল ও কাইরান পোলার্ডকে পেতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলতে বৃহস্পতিবার ঢাকায় আসছেন এই দুই ওয়েস্ট ইন্ডিয়ান।
গতবারের চ্যাম্পিয়ান ঢাকা গ্ল্যাডিয়েটরস ইতোমধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নিশ্চিত করেছে সেরা দুইয়ের লড়াই। আগামি শুক্রবার সিলেট রয়্যালসের বিপক্ষে ‘রেস টু ফাইনালে’র আগে তাই ওয়েস্ট ইন্ডিজ থেকে এই দুই টি-টোয়েন্টি স্পেশালিস্টকে উড়িয়ে আনছে গ্ল্যাডিয়েটরস।
বিদেশি গোল্ডেন ক্যাটাগরির এই দুই ক্রিকেটারকে বেস প্রাইস ৭৫,০০০ মার্কিন ডলারে ঢাকা গ্ল্যাডিয়েটরস দলে টানে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ফ্র্যাঞ্চাইজিটি।