পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ডাস্টবিন থেকে ৩ নবজাতকের লাশ উদ্ধার

Posted on February 15, 2014 | in Uncategorized | by

image_77486_0ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থানের ডাস্টবিন থেকে ৩ নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। মোহাম্মাদপুর থানার ওসি মো. আব্দুল আজিজ জানান, স্থানীয় বাসিন্দাদের দেয়া খবরের ভিত্তিতে সকাল সাড়ে ১০ টা এবং ১১টার দিকে মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের একটি ডাস্টবিন থেকে দুটি এবং জহুরি মহলার কাদেরিয়া মাদ্রাসার সামনের ডাস্টবিন থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয় । তিনি বলেন, ‘উদ্ধারকৃত তিন নবজাতকের লাশই কে বা কারা ফেলে রেখে গেছে তা আমরা তদন্ত করে দেখছি।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud