পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ট্রাক চাপায় একই পরিবারের ৪জন নিহত

Posted on October 22, 2014 | in সারা দেশ | by

মুন্সীগঞ্জস্টাফ রিপোর্টার: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় মা, মেয়ে, ছেলে ও নাতিসহ ৪জন নিহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে গজারিয়ার মেঘনা সেতু সংলগ্ন জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের গোল্লা হোসেনের স্ত্রী কাজলী বেগম, মেয় ফুলমতি (২২), মেয়ে আয়েশা (৪) ও ফুলমতির ছেলে মারুফ (৩)। কাজলী বেগম ও ফুলমতি গজারিয়ার ভাঙারি ব্যবসা করতেন। ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে কুমিগামী ১০টন সিমেন্ট বোঝাই একটি ট্রাক মেঘনা সেতুর উপরে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি জামালদি বাসস্ট্যান্ড এলাকার একটি সিএনজি’র ওপর উঠে সিএনজিটিকে চাপা দিয়ে রাস্তায় উল্টে যায়। সিএনজি’র ভেতরে থাকা মা, মেয়ে, ছেলে ও নাতি ঘটনাস্থলেই মারা যায়। সিএনজিটিতে জামালদি বাসস্ট্যান্ড থেকে ভবেরচর যাওয়ার জন্য অপেক্ষা করতেছিল। এ ঘটনার পর মহাসড়কে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এর ফলে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud