February 24, 2026
স্টাফ রিপোর্টার: যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফ মারা গেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর । আজ বেলা সাড়ে এগারোটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়। একেএম ইউসুফের আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সকালে কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে ইউসুফকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ একেএম ইউসুফের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া চলছিল।